ইউক্রেনকে আরো ৭২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগণ এ ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরোচিত হামলা ও ক্রমবর্ধমান নৃশংসতার প্রেক্ষিতে এ সহায়তা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণ; নিহত ৪০
প্রতিরক্ষা বিভাগ পৃথক এক বিবৃতিতে বলেছে, নতুন এই প্যাকেজে হিমারাস রকেট পদ্ধতির জন্যে আরো গোলাবারুদ অন্তর্ভূক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, জো বাইডেনের প্রশাসন কাজ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনকে মোট ১৮.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়া হয়েছে।

