ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণ, করোনা আক্রান্তসহ ৫ জন নিহত


FIRE

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে আগুনের ঘটনায় করোনায় আক্রান্ত রোগীসহ ৫ জন নিহত।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, হাসপাতালের আইসোলেশন রুমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

আজ বুধবার রাত দশটার দিকে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ওই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট হাসপাতালে যায়। মূল ভবনের বাইরে আলাদা জরুরি বিভাগে আগুন লাগে।

তবে এখনো ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।