দু’দিন আগে শোনা যায় ইতালিতে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিয়ে করবেন ভিরাট কোহলি ও আনুশকা শর্মা। পরে মুম্বইতে হবে রিসেপশন। কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন আনুশকার মুখপাত্র। তবে গোপনে ইতালিতে গিয়ে বিয়ে করেছেন ভিরাট আনুশকা।
গত শনিবার (০৯ ডিসেম্বর) বিয়ের কাজটি নাকি সম্পন্ন করে ফেলেছেন বিরুষ্কা জুটি। এমনটাই তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।
মিডিয়ার হাত থেকে বাঁচতে অনেক সেলেবই দেশের বাইরে গোপনে বিয়ে করেন। আর সেক্ষেত্রে বলিউড তো এক ধাপ এগিয়ে। ইতিহাস ঘাঁটলে এমন উদাহরণ অনেক পাওয়া যাবে। কিছুদিন যাবত ছড়িয়ে পড়ছে ভিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ের খবর।
কিছু দিন আগে অনুষ্কা নিজেই বলেছিলেন, ‘‘বিয়ে তো করবই, কিন্তু কখন সেটা বলতে পারব না।’
একটি বিজ্ঞাপনে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয় ভিরাটের। এর পর গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় আনুশকাকে। ভিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তবে অনেক উত্থান পতন পার করে এখন পরিণতির দিকে যাচ্ছেন তারা।
