ঈদে বাড়িতে থাকার আহ্বান সাকিব-মুশফিকের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে এবার ঈদটি একেবারেই ভিন্নভাবে হাজির হয়েছে বিশ্বজুড়ে। এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও। যার ফলে বিভিন্ন নির্দেশনা মেনে এবার ঘরে থেকেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে সবাইকে।

আর সকল শ্রেণিপেশার মানুষের মতো ঘরে বসে ঈদ পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। একই সঙ্গে সকলকে বাড়িতে বসেই এবারের ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন তারা।

অলরাউন্ডার সাকিব আল হাসান তার সোশ্যাল হ্যান্ডেলে ঈদ শুভেচ্ছার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’

এদিকে ঈদের নতুন পাঞ্জাবি পরা ছবি পোস্ট করে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভালো সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক ।

mushfiqur rahim