উইলিয়ামসন ফিরেছে, বাদ পড়লেন সাকিব


shakib #paperslife

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে দ্বিতীয় ম্যাচেই একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। কারণ চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ।

ম্যাচ খেলতে তো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবেই। হায়দরাবাদ স্কোয়াডে আছেন আট বিদেশি ক্রিকেটার। এই আট ক্রিকেটারের চারজন সুযোগ পাবেন একাদশে। পান থেকে চুন খসলেই সাইডবেঞ্চ।

অধিনায়ক অবশ্য অটোমেটিক চয়েজ। হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট বাদ দেবে না ডেভিড ওয়ার্নার, রশিদ খানকেও। উইলিয়ামসনকে ‘স্বাগত’ জানাতে বাদ পড়তে হতো জনি বেয়ারস্টো কিংবা সাকিব এই দুজনের একজনকে।

এ ম্যাচে অবশ্য ওয়ার্নারের ঝড়ে স্মিথের রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।