ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক ছিল নিম্নমুখী।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১ দশমিক ১ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭২১ দশমিক ৭ পয়েন্টে। ২ দশমিক ৭ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৮ দশমিক ৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৯৮৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৭৫ কোটি ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৩৮ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৬৩ দশমিক ৫৩ পয়েন্টে উন্নীত হয়। তবে ১৫ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৬ হাজার ১৪৯ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২০ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৯৪৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৪২ লাখ ৪ হাজার ৮৫৬ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর।