দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দিনের শুরুতে কিছুটা নিম্নগামী হলেও সারাদিন উঠানামার মধ্যেই ছিল সূচক। এদিকে দিন শেষে বেড়েছে সবগুলো সূচকই। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৭৯ দশমিক ৪২ পয়েন্টে। এদিকে ৮ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২ হাজার ২০৭ দশমিক ৬১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৩ দশমিক শূন্য ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২০ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৮১২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬৯১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬২২ কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৪ দশমিক ৬৬ পয়েন্টে উন্নীত হয়। আর ৭১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৭০ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩২ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ২৯১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৫৫২টাকা।
