২০১২ সাল। সেসময় ১৩তম আইফার মঞ্চে প্রথম বাবা-ছেলেকে একসঙ্গে নাচতে দেখা যায়। ঋষি কাপুর এবং রণবীর কাপুরের ওই নাচ দর্শকাসন থেকে বসে দেখতে দেখতে হেসে ফেলেন নিতু কাপুর।
১৩তম আইফার মঞ্চে বাঁচনা ইয়ে হাসিনোর ধুনে নাচতে দেখা যায়। সেখানে ছেলের জন্য রাখা সাদা রঙের জ্যাকেট পরে মঞ্চে উঠে যান ঋষি কাপুর। অগত্যা রণবীরকে বাবার জ্যাকেট পরেই উঠতে হয় মঞ্চে।
TQ FOR Giving Us #RanbirKapoor 🙏
Still We Miss Uh Forever Legend 😭 #RishiKapoor
REST IN PEACE SIR 🙏 pic.twitter.com/5MHhdD33HG
— 𝐑𝐚𝐣 𝐒𝐡𝐢𝐯𝐚 𝐏𝐫𝐚𝐛𝐡𝐚𝐬 (@ImRajShiva) April 30, 2020
যা দেখে হেসেব ফেলেন অন্য সেলেবরা। যদিও বাবা-ছেলের বাঁচনা ইয়ে হাসিনো দেখে হাততালিতে ফেটে পড়েন প্রত্যেকে।
লিউকোমিয়ার সঙ্গে টানা ২ বছর লড়াই চালানোর পর অবশেষে বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ঋষি কাপুর। ভারতের মুম্বাইয়ের বেসরকারি হাসপাতাল থেকে চন্দনওয়াড়ি শশ্মানে নিয়ে যাওয়া হয় প্রয়াত অভিনেতার মরদেহ।
লকডাউনের মাঝে নিয়ম মেনেই যাতে ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন করা যায়, তার জন্য ভক্তদের কাছে আবেদন করে কাপুর পরিবার।
সূত্র: জি নিউজ

