মিস ইন্ডিয়ার মুকুট মাথায় ওঠার মুহূর্ত থেকেই মিস ওয়ার্ল্ডের খেতাব ছিল পাখির চোখ। গভীর অধ্যাবসায়ে নিজেকে বদলে ফেলেছিলেন মানুষী।
মূল প্রতিযোগিতার ১৫ দিন আগে তাঁর জন্য বিশেষ ডায়েট চার্ট ও ফিটনেস রুটিন তৈরি করেছিলেন নিউট্রিশনিস্ট নমানী আগরওয়াল। সেই রুটিন মেনে চলেই দেশকে গর্বের মুকুট এনে দিয়েছেন মানুষী। দেখে নিন সেই রুটিন।
সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু জল খান মানুষী
সকালের নাস্তায় ওটস বা হুইট ফ্লেক্স, সঙ্গে দই, বাদাম ও টাটকা ফল।

দুপুরের খাবরে ১-২ টা রুটি বা এক বাটি ভাত, সবজি, সালাত ও রায়তা।
সন্ধেবেলায় ফ্রুট স্মুদি, দই দিয়ে শশা বা গাজর স্টিক।

রাতের খাবারে (রাত ৭ টায়) কিনোয়া স্যালাড বা কিনোয়া পোলাওয়ের সঙ্গে সুপ, অথবা চিক পিজ।
রাতে খিদে পেলে যেকোন টাটকা ফল।

প্রতি দিন তিন লিটার পানি খেতেন মানুষী। সপ্তাহে ৪-৫ দিন সকালে হাঁটতেন। প্রতি দিন জাম্পং জ্যাক।
যত ব্যস্ততাই থাক রাতে ৮ ঘন্টা ঘুমোতেন মানুষী। রাতে ঘুমোতে যাওয়ার ২ ঘন্টা আগে নিয়ম করে ফোন অফ করতেন মানুষী।
