একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)




লেখক: কাজী মনির
রান্নাঘর থেকে বুয়া এসে বললো: দুপুরে রান্না কি দুই জনের করমু?
রানা বললো: হ্যাঁ দুইজনের করবে, কারণ তুমি তো থাকবে। আমি না করেই বের হবো। আমার ফিরতে অনেক দেরি হবে, রাতও হতে পারে। আমার এক বন্ধুকে সাথে নিয়ে আমি আরো কয়েকজন ডাক্তারের সাথে আলাপ করবো।
শিরীন বললো: আমি আসার পর থেকেই আপনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। নিজের খাওয়া-দাওয়াটা ঠিকমত করছেন না। এটা ঠিক হচ্ছে না, একটু নিজের দিকেও খেয়াল রাখুন। রানা বললো: আমাকে নিয়ে ভাববেন না। বুয়া বললো: লাঞ্চ রেডি। আপা আপনে হাতমুখ ধুইয়া লন। অনেক বেলা হইছে।
রানা বললো: আপনি কি বাথরুমে যেতে পারবেন? শীরিন বললো: হ্যাঁ পারবো বলে হাতের ঠিকে আস্তে আস্তে বাথরুমের দিকে আগাল। রানা শিরীনের দিকে অপলক চেয়ে আছে।
আজ পাঁচদিন হলো শিরীনের চোখের অপারেশন হয়েছে। হাসপাতালের ছয় তলার একটি কেবিনে আছে শিরীন। রানা সারাক্ষণ শিরীনের পাশেই আছে। দুপুরে নিজের হাতে শিরীনকে খাওয়ানোর পর নিজে খেয়ে পাশা-পাশি দু’জন বসে আছে। চারদিন পর চোখ খোলা হবে। ডাক্তাররাশতভাগ নিশ্চিত, শিরীন দেখতে পাবে। তার চোখ ভাল হয়ে গেছে। রানা শিরীনের গলা থেকে ওড়না নিয়ে ভাল করে গায়ে জড়িয়ে দিচ্ছিল। শীরিন রানার হাতটা দুই হাতে চেপে ধরলো।
রানা বললো: কিছু না ওড়নাটা এক জায়গায় জড় হয়েছিল ওটা ঠিক করে দিলাম।
শিরীন মুচকি হেসে বললো: আমার নিজের বলতে আর কিছুই নেই। দেখতে না পাওয়া পর্যন্ত তোমার সম্পদ তোমাকেই আগলে রাখতে হবে। ওহো তোমাকে দু’দিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি।
রানা আগ্রহের সাথে বললো: কি কথা?
শিরীন রানার কাছে সরে এসে বললো: সিস্টার আসার সময় হয়েছে না?
রানা বললো: না ও তো মাত্র পনের মিনিট আগেই গেল কেন?
শিরীন বললো: না মানে কথা খুবই গোপনীয়, জানো ডাক্তার সাহেবের আচরণটা আমার ভাল লাগেনা। তুমি যখন আমার পাশে থাকো না তখন উনি আমাকে দেখতে
আসলে, সিস্টারকে এটা ওটা বাহানা করে রুম থেকে বের করে দেয়। তার পর চোখে হাত দিতে গিয়ে আমার মুখে, কাধে হাত দেয় এবং অন্যরকম থাকে।
রানা বললো: সেটা তুমি কি করে বুঝলে?
শিরীন বললো: কথাবার্তা অগোছালো মনে হয় আর থেমে থেমে কথা বলেন, যেটা তুমি থাকলে কিংবা সিস্টারের সামনে বলেন না।
রানা শিরীনের মাথায় হাত দিয়ে বললো: এ নিয়ে দুঃশ্চিন্তা করো না। তোমার চোখের ক্ষতি হতে পারে। আমি সিস্টারকে কড়াকড়ি ভাবে বলে রাখবো। আর তো মাত্র চারদিন। তার পর তোমার চোখ খোলা হবে। আমরা বাসায় চলে যাবো। চোখ খোলার পর প্রথম তুমি কি দেখতে চাও?
শিরীন আলতো করে রানার কাঁধে মাথা রেখে বললো: বাবা ছিলেন আমার জীবনের একমাত্র পূজনীয় প্রেমময় প্রিয় মানুষ। আর তুমি হলে আমার জীবনের ধন, আমার আরাধ্য বস্তু, আমার স্বপ্নের মানুষ। চোখ খুলে প্রথমে আমি প্রাণভরে তোমাকে দেখবো, আর স্বপ্নের তোমার সাথে বাস্তবের তোমাকে মিলায়ে দেখবো কে বেশি সুন্দর। তারপর তুমি আমি মিলে বাবাকে খুঁজে বের করবো।
রানা শিরীনের মাথায় হাত বুলাতে বুলাতে বললো: তাই হবে। চল তুমি একটু ঘুমাবে
শিরীন বলল: না আমার ঘুম পাচ্ছে না, চলনা আমরা একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। রানা শিরীনকে নিয়ে কেবিনের সাথে লাগানো ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুপুরে গাড়ি চলাচলের শব্দ খুব কম, তবে মাঝে মাঝে গাড়ি চলাচলের শব্দ পাওয়া যাচ্ছে।
শিরিন বললো : শহরটা খুব ব্যস্ত তাই না? রানা বাললো: হ্যাঁ, আর এই ব্যস্ততার মধ্যে হারিয়ে গেছে মানবতা। মানুষের প্রতি মানুষের ভালবাসা। এই শহরে একজন মানুষ যদি
বিপদে পড়ে, তাহলে কেউ তার পাশে এসে দাঁড়ায় না। এমনকি রাস্তার উপর মরে পড়ে থাকলেও কেউ দেখার নেই, খুবই নির্মম, নিষ্ঠুর এই শহর। নিজেকে নিয়েই সবাই ব্যস্ত।
শীরিন বললো: কথাটা একদম সত্য নয় স্যার, অন্তত একজন হলেও মহৎ, দয়ালু, পরোপকারী আছেন। যিনি এই শহরে থাকার পরও মানুষের জন্যনিজের স্বার্থ ত্যাগ করেছেন। তা না হলে আমার মত রাস্তার ভিখারীর ভাগ্য এমনভাবে পাল্টে যেত না। এক মাসের বেশি হয়ে গেল রাস্তার থেকে আমাকে তুলে এনেছেন, অথচ অপারেশনের আগ পর্যন্ত আমাকে স্পর্শ পর্যন্ত করেন নাই। অন্ধত্বের সুযোগ নিয়ে আমার প্রতি তার কলুষ দৃষ্টি পর্যন্ত
জাগেনি। তাকে আমি নির্মম নিষ্ঠুর বলতে পারি না। সে মহৎ, দয়ালু, আর আমার কাছে সে ফেরেশতা! বলে রানার একটা হাত জড়ায়ে ধরলো।
রানা শিরীনের কথায় মুচকি হেসে বললো: সুযোগমত পুকুর চুরি করার মতলবে হয়তো বা ছোটখাটো চুরি করে নাই, চোখটা ভাল করে নাও দেখ।
শিরীন বললো: তখন তো আমিই নিজেকে হারিয়ে ফেলবো। বলে একটু ঝুঁকে পড়ছিল । রানা তাকে ধরে সরিয়ে আনলো আর বললো: বারান্দাটার উপরে একদম খোলা! তুমি একা একা এখানে
আসবে না পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ছয় তলা থেকে পড়লে বাঁচার কোন উপায় থাকবে না। কথা বলতে বলতেই রানার মোবাইল ফোন বেঁজে উঠলো।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)