লেখক: কাজী মনির
নার্সটা তাকে দেখে তার কাছে ছুটে এলো: স্যার, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারিনি স্যার, আমি উনাকে বাঁচাতে পারিনি।
রানা সিস্টারকে ধরে বললো: কি বলছো সিষ্টার, কি হয়েছে আমার শিরীর? কোথায় আমার শিরী?
সিস্টার পাশেই ফ্লোরে কাপড় দিয়ে ঢাকা শিরীনের লাশ ইশারায় দেখলো। রানা শিরীন বলে চিৎকার করে ছুটে গেল, টান দিয়ে সরিয়ে ফেললো কাপড়। শিরীনের চোখে ব্যান্ডেজ নেই, মাথাটা থেতলানো! রক্ত জমাট বেঁধে আছে দেহের এখানে সেখানে। রানা পাগলের মত হাঁউমাঁউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলো শীরিনকে।
একি হলো শিরীন? কি হয়েছে তোমার? কেন আমাকে ছেড়ে চলে গেলে? কেন? কেন? একজন পুলিশ রানার হাত ধরে তুলে দাঁড় করালো নার্সকে লক্ষ্য করে রানা বললে: সিস্টার কি হয়েছিল আমার শিরীর।
নার্স কাঁদতে কাঁদতে বললো: স্যার, আপনার কথামত আমি রাতে ম্যাডামের সাথে থাকতাম। গত রাতে আপনার সাথে কথা বালার পর আমরা দুজন গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত সাড়ে বারোটার দিকে ডাক্তার স্যারের নক শুনে ঘুম ভাঙলো। উনি জানালেন বিকেলে একটা ইনজেকশন দিতে ভুল হয়েছে তাই এখন দিতে এসেছেন। বলে ঔষধ নাড়াচাড়া করছিলেন। এমন সময় আমি ওয়াশরুমে যাই। তারপর আমি ধস্তাধস্তির শব্দে ওয়াশরুম থেকে বের হতে গিয়ে দেখি দরজা বাহির থেকে লক করা। দরজা খোলার জন্য আমি চিৎকার করি কিন্তু কোন লাভ হয়নি। ম্যাডাম অনেক ধস্তাধস্তি করেছেন এবং চিৎকার করেছেন। তারপর হঠাৎ একটি দরজা খোলার শব্দ হয়। আর ম্যাডামের চিৎকার বন্ধ হয়ে যায়। তারপর আর একটা দরজা খোলার শব্দ হয়। আমি অবিরাম বাচাঁও বাচাঁও বলে, দরজা খোল বলে চিৎকার করতে থাকি। নীচ থেকে একজন নার্স এসে ওয়াশরুমের দরজা খুলে দেয়। আমি বেরিয়ে দেখি, বেডের কাপড়-চোপড়, ম্যাডামের চোখের ব্যান্ডেজ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খোলা দরজা দিয়ে বারান্দায় গিয়ে দেখি ম্যাডামের ওড়না ঝুলে আছে।
চিৎকার চেঁচামেচি করে নীচে গেলাম কিন্তু ম্যাডমকে পেলাম না ! ম্যাডাম আর নেই! খুব ভাল মানুষ ছিলেন ম্যাডাম! খুব ভাল মানুষ ছিলেন। আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারিনি স্যার। আমি কাছে থেকেও ম্যাডামকে রক্ষা করতে পারলাম না!! নিজের জীবন দিয়ে ম্যাডাম তার সতীত্ব রক্ষা করলেন।
রানার মুখে কোন কথা নেই। আস্তেআস্তে শিরীনের পাশে হাটু গেড়ে বসে আলতো করে মুখের উপর হাত রেখে বললো: তোমার সন্দেহটা যে এতটা ভয়ঙ্কর ছিল তা আমি বুঝাতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও শিরী, তুমি আমাকে ক্ষমা করে দিও! শিরী আমার আরো সতর্ক হওয়া দরকার ছিল।
পাগলের মত শিরী শিরী বলে কাঁদছে রানা। উপস্থিত সকলের মুখে একটা বেদনা, একটা ঘৃণার ছাপ প্রকাশ পাচ্ছে।
এসময় পায়ে ব্যান্ডেজ বাধা, ক্র্যাচে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে একজন বৃদ্ধ এগিয়ে আসছে। কি হয়েছে শিরীর? এ কোন শিরী বাবা? এ কোন শিরী? আমার হারিয়ে যাওয়া মা শিরী নয়তো? কাঁপতে কাঁপতে বৃদ্ধ রানার কাছে আসছে। রানা বিষ্ফোরিত চোখে বৃদ্ধের দিকে তাকালো। শিরীনের বর্ণনার সাথে অবিকল মিলে যাচ্ছে……
এই লেখকের পরবর্তী গল্প ‘বন্দিনীর চিৎকার’ আগামীকাল থেকে প্রকাশিত হবে।
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)
