দেশে গত ১ দিনে নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে। গত ১ দিনে পুলিশ সদস্য আক্রান্তের হার এটাই সবথেকে বেশি।
এ বিষয়ে পুলিশের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য এক হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
এছাড়াও এখন পর্যন্ত করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেইসাথে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন।

