একসঙ্গে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা আয়োজনে শিক্ষককে খুন


paperslife

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর ভাওয়ালপুরের একটি সরকারি কলেজে একসঙ্গে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা আয়োজনে শিক্ষককে খুন করেছে এক ছাত্র।

ছুরিকাঘাতে নিহত ঐ শিক্ষকের নাম খালিদ হামিদ৷ পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মূলত একটি মিশ্র সংবর্ধনা আয়োজনের কারণেই ঐ ছাত্র ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে৷

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সংবর্ধনা আয়োজন করেছিলেন প্রফেসর খালিদ’৷ তিনি জানান, বৃহস্পতিবার সংবর্ধনাটি হবার কথা ছিল৷

পুলিশ রিপোর্টে বলা হয়েছে যে, ছাত্রের কাছে মনে হয়েছে, এই সংবর্ধনা আয়োজন করে শিক্ষক ‘অশ্লীলতা’ ছড়িয়েছেন!

‘ছেলে-মেয়ের একসঙ্গে সংবর্ধনা করা ইসলামের শিক্ষার বিরুদ্ধে এবং আমি তাকে সতর্ক করেছিলাম,’ পুলিশকে এমন কথা বলেছেন ঐ ছাত্র৷

প্রফেসরের পুত্র ওয়ালিদ খান ঘটনার সময় বাবার সঙ্গেই ছিলেন৷ তিনি বলেন যে, সেই খুনি ছাত্র তার বাবার জন্যই অপেক্ষা করছিলেন৷ যখনই আমার বাবা তার অফিসে পা রাখলেন, তখনই তিনি ছুরি নিয়ে বাবাকে আঘাত করেন৷ তিনি মাথা ও পেটে আঘাত করেন৷

পাঞ্জাবের প্রাদেশিক সরকার টুইটারে জানিয়েছে, অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছেন৷