এক জন ক্রেতাকে আপ্যায়ন করবে রেস্তোরাঁটি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা। আর এই সামাজিক দূরত্ব মেনে ক্রেতাদের সামনে কী ভাবে সুস্বাদু খাবার হাজির করানো যায়, তার এক অভিনব উপায় বের করলেন সুইডেনের এক দম্পতি।

করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ দোকানপাট, রেস্তোরাঁ থেকে কারখানা সবকিছু।

সুইডেনে এখন পর্যন্ত সেভাবে লকডাউন শুরু হয়নি ঠিকই, কিন্তু সেখানেও জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্বের উপর। তাই রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে খুব কম সংখ্যক ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রতিটা টেবিলের মধ্যে দূরত্বও বজায় রাখা হচ্ছে নিয়ম মেনে।

সুইডেনের রাসমুস পারসন এবং লিন্ডা কার্লসন সেই দম্পতি অভিনব উপায় নিয়ে নতুন রেস্তোরাঁ খুলতে চলেছেন তারা। যার নাম রাখা হয়েছে ‘টেবিল ফর ওয়ান’।

এখানে একটিই মাত্র টেবিল থাকবে এবং মাত্র একজন ক্রেতাই আসতে পারবেন এই রেস্তোরাঁয়।

কেন অভিনব বলা হচ্ছে একে? মাঠের মধ্যে থাকবে একটি টেবিল-চেয়ার। তার কাছেই থাকবে রান্নাঘর। তবে খাবার পরিবেশনকারী বা অর্ডার নেওয়ার জন্য আলাদা করে কেউ থাকবেন না।

ক্রেতা সরাসরি রান্নাঘরে থাকা রাঁধুনীর সঙ্গে কথা বলে খাবারের অর্ডার দেবেন। তারপর সেই খাবার সরাসরি রান্নাঘর থেকে দড়িতে ঝোলানো একটি বাক্সের মধ্যে পৌঁছে যাবে ক্রেতার কাছে।

সারা দিনে ওই একজন ক্রেতাকেই খাবার পরিবেশন করবে রেস্তোরাঁটি। সারা দিনে মাত্র এক জন ক্রেতা নিয়ে কীভাবে চলবে রেস্তোরাঁ?

কার্লসন জানাচ্ছেন, এই মহামারির কারণে অনেকেই কাজ হারাবেন, অনেকেই তাদের প্রিয় জনকে হারাবেন, তারা হয়তো খুব খারাপ মানসিক এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাবেন। তাই তাদের অর্থনৈতিক অবস্থার কথা না ভেবে সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি রেস্তোরাঁয়।

পারসন এবং কার্লসন মনে করেন, তাদের এই অভিনব চিন্তা একজন কাজহারা বা প্রিয়জনহারা মানুষকে বাঁচার নতুন দিশা দেখাবে। নিজের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে সাহায্য করবে।

আগামী ১০ মে থেকে চালু হবে এই রেস্তোরাঁ, চলবে ১ আগস্ট পর্যন্ত।

সূত্র- সিএনএন।