“এখন থেকে শেয়ারের দাম নির্দিষ্ট সীমার নিচে নামবে না”


share#paperslife

শেয়ার বাজারের দরপতন ঠেকাতে বিশেষ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এখন থেকে শেয়ারের মূল্যে নির্দিষ্ট একটি সীমার নিচে নামতে পারবে না। একারণে সূচকও নির্ধারিত একটি সীমার নিচে নামার পথ বন্ধ হয়ে গেল।

আজ (১৯ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দরপতনের ঠেকাতে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে।

ইতিমধ্যে দুই স্টক এক্সচেঞ্জে এ বিধান কার্যকর হয়ে গেছে। বেলা ২টা থেকে নতুন এ বিধান মেনেই দুই শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। বেলা ২.৩০ মিনিটে দেশের প্রধান শেয়ারবাজারের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭২ পয়েন্ট।

বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ কার্যদিবসের সর্বনিম্ন দামের গড়কে আজকের দিনের শুরুর দাম হিসেবে ধরা হয়েছে। তাই প্রায় সব শেয়ারেরই মূল্যে লেনদেন শুরুর আগে গতকালের চেয়ে কয়েক শতাংশ বেড়ে গেছে।