এখন পর্যন্ত তার ৮টি দেশ ঘোরা হয়ে গেছে


dog

বছর খানেক আগে মৃত্যুর মুখে পরেছিল কুকুরটি। সেখান থেকে তাকে দত্তক নেন আমান্দা ক্লেকার ও জেরেমি সিমন। এরপরই যেন রাতারাতি বদলে যায় এই সারমেয়র ভাগ্য। মাত্র ৬ বছর বয়সেই পৃথিবীর আটটি দেশ ঘোরা হয়ে গেছে তার।

চিহুয়াহুয়া গোত্রের এই কুকুরটির নাম জোনাথান ওয়ারেন। মৃত্যু মুখ থেকে ফিরে আসার পর এখন জীবনের সেরা সময় কাটাচ্ছে আমেরিকার জর্জিয়ার বাসিন্দা এই কুকুর।

https://www.instagram.com/p/BqxbS9UFrsY/?utm_source=ig_embed

বিভিন্ন দেশে জোনাথনের ঘোরার ছবি নিয়মিত আপলোড করা হয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এই জোনাথনই এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনশেসন।

https://www.instagram.com/p/BuBbGSkl_Bm/?utm_source=ig_embed

তার দত্তক পিতা মাতার সাথে ইতিমধ্যেই সে ঘুরে ফেলেছে ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, কানাডা ও লুক্সেমবার্গ।

https://www.instagram.com/p/BpJwg0ZgswW/?utm_source=ig_embed

তারা সেই সমস্ত ফ্লাইটেই যাত্রা করেন যারা কুকুরকে সঙ্গে নিয়ে যেতে দেয়। তিনি আরও জানিয়েছেন, জোনাথান ট্রেনে বাসে জানলার ধারে বসতে খুব ভালবাসে।

https://www.instagram.com/p/Bo8ykKOA7iz/?utm_source=ig_embed