জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে জীবপ্রযুক্তি বিষয়ের এই গবেষকের।
এদিকে, মো. শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির ডিজি হিসেবে নিয়োগ দেওয়ায় স্বাগত জানিয়েছেন ১৪৫ জন কর্মকর্তা। তারা এক বিবৃতিতে নতুন ডিজিকে স্বাগত জানায়।

