এবার করোনায় আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রায় ১৩ সংবাদকর্মী।
বিষয়টি নিশ্চিত হয়েছে শনিবার রাতে। তাদের মধ্যে রিপোর্টার দুইজন, ক্যামেরাম্যান ছয়জন, একজন নিউজ এডিটর, এবং নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন। এছাড়াও অনেকের রিপোর্ট এখনো আসেনি।
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন সংবাদকর্মী। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন এবং মারা গেছেন একজন সিনিয়র সাংবাদিক। মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
এছাড়াও, করোনা থেকে সুস্থ হওয়ার মধ্যে রয়েছেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি,
একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।
