এপনিকে দাফতরিক ভাষার স্বীকৃতি পেল বাংলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৪৯তম সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে দাফতরিক ভাষা হিসেবে বাংলা কে যুক্ত করা হয়েছে।

এপনিকের নির্বাহী কমিটির চেয়ারম্যান গৌরব রাজ উপাধ্যায় এ ঘোষণা দেন।

বার্ষিক সাধারণ সভায় পঞ্চম বার্ষিকী পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়। ২০২৩ সাল পর্যন্ত এই পরিকল্পনায় রয়েছে, সদস্য সংখ্যা, নিবন্ধিত পণ্য ও সেবাবৃদ্ধি, উন্নয়ন, তথ্য ও সক্ষমতা বৃদ্ধি। এছাড়া সভায় বিগত দিনের প্রতিবেদন ও হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। অন্যদিকে সম্মেলন অনুষ্ঠিত বিভিন্ন অধিবেশন, কর্মশালা, নেটওয়ার্কিং সেশন ও বৈঠকের সারসংক্ষেপ সদস্যদের সামনে পেশ করা হয়।

এদিকে এপনিকে বাংলা ভাষা অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর উর রহমান বলেন, এটা খুবই আনন্দের কথা। বিশ্বে ৩২ কোটি মানুষের ভাষা বাংলা। বাংলাদেশ প্রতিনিধিত্ব করে সেই ভাষার। এ ভাষা অবশ্যই এপনিকে থাকা উচিত।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বসে এপনিকের সম্মেলন। সম্মেলনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এপনিকের বার্ষিক সাধারণ সভা।

উল্লেখ্য, এপনিকের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবং ২০২২ সালের এপনিক অনুষ্ঠিত হবে জাপানে।