এবার আসবে ‘গতি’! কবে, কোথায়?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত ২০ মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে দ্রুতগতিতে আঘাত হানে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান। এর ১৫ দিন যেতে না যেতেই আরব সাগরে ফুঁসে ওঠে ঘূর্ণিঝড় নিসর্গ। বুধবার এটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে আছড়ে পড়ে।

এর পর কে আঘাত হানবে? প্রশ্ন জনমনে। ‘গতি’ নামে পরবর্তী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবার। কবে ধেয়ে আসবে, কোথায় হবে তার অভিমুখ, তার আলোচনা শুরু হয়ে গেছে।

নিসর্গের পর ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে হিসেবে ধেয়ে আসবে ‘গতি’। এই ঝড়ের নামকরণ করেছে ভারত। নিসর্গ ছিল বাংলাদেশের দেয়া নাম। বাংলাদেশের পরই ভারতের পালা।

ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে সেইমতো উত্তর ভারত মহাসাগরের মধ্যে ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘণ্টাপ্রতি ৬৩ কিলোমিটার হয় সেই ঝড়েরই নামকরণ করা হয়।

নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হলো পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা।