দেশে চলমান করোনা সংক্রমণের কারণে এবার কক্সবাজারের উখিয়ায় অবস্থিত সকল রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করে দিয়েছে প্রশাসন।
জানা যায়, ক্যাম্পগুলোতে বসতি বেশি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে সব মিলিয়ে প্রায় ৩৪ টি রোহিঙ্গা শিবির রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, যেহেতু ‘বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা ‘লকডাউন’ করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে।
সেইসাথে কেউ যেন বাইরে থেকে আসতে না পারে বা বাইরে যেতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সেখানকার পরিস্থিতি আগের মতো নেই। ক্যাম্পে শুধু ইমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

