এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

অবশেষে বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে ২-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেল শিরোপাধারী বার্সেলোনা। রোববার (০১ মার্চ) দিনগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান তালে লড়তে থাকে। ম্যাচের সপ্তম মিনিটে বেনজেমা একটি গোলের সুযোগ নষ্ট করেন। তার জোরাল শট গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

২১ মিনিটে দারুণ একটি সুযোগ পায় বার্সা। জর্দি আলবার ক্রস পেনাল্টি বক্সের মাঝখানে পেয়েও গোল করতে ব্যার্থ হন আঁতোয়া গ্রিজম্যান। ৩৪ মিনিটে গোলের সেরা সুযোগটি নষ্ট করেন বার্সার আর্থার। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

৩৮ মিনিটে লিওনেল মেসিকে হতাশ করেন কর্তোয়া। থ্রু পাস থেকে সার্জিও বুসকেতসের কাছ থেকে বল পান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরে পেনাল্টি বক্সের মাঝখান থেকে তার নেওয়া শটটি সহজেই ফিরিয়ে দেন কর্তোয়া। ফলে প্রধমার্ধ শেষ হয় গোল শূন্যভাবেই।

বিরতির পর থেকেই আক্রমণের ধার বাড়ায় রিয়াল। প্রথমেই রিয়াল এগিয়ে যেতে পারতো। ৫৬ মিনিটে পেনাল্টি বক্সের বাহির থেকে ইসকোর নেয়া জোড়ালো শট বাম দিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিমিয়ে রক্ষা করেন বার্সা গোলরক্ষক টার স্টেগান। ৬১ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে কার্বাহালের দেয়া ক্রস হেড দেন ইসকো।

বলটি স্টেগানের হাতে লেগে গোললাইন অতিক্রম করার আগ মুহূর্তে জেরার্ড পিকে পা দিয়ে গোল হজম থেকে বার্সাকে রক্ষা করেন। তবে ৭১ মিনিটে আর নিজেদের দুর্গ রক্ষা করতে পারেনি বার্সা। পেনাল্টি বক্সের বাম দিক ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। ডান পায়ে গোল মুখে শট করলে পিকের পায়ে লেগে বল জালে জড়ায়। আর এই ব্রাজিলিয়ানের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে কাতালানরা। ৭৪ মিনিটে মেসি ডি- বক্সের বাইর থেকে বল একা পেয়ে এগিয়ে যান। তবে পেনাল্টি বক্সের ভেতরে মার্সেলো দারুণ ট্যাকেল করে মেসির আক্রমণটি নষ্ট করে দেন। এরপর আর গোল শোধের সুযোগ পায়নি বার্সা।

উল্টো ম্যাচের শেষ দিকে আরও একটি গোল খেয়ে বসে তারা। ইনজুরি সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন মারিয়ানো। ফলে ২-০ গোলের জয় পায় জিদানের শিষ্যরা।