ওবায়দুল কাদেরকে বাইরে যেতে নিষেধ করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে মত বিনিময়কালে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
গণভবন থেকে মঙ্গলবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু আমি তাকে বাইরে বের হতে না করেছি।’
এসময় মৌলভীবাজার জেলার সাথে মতবিনিময়কালে স্থানীয় সংসদ সদস্য স্থানীয় বাজার নিয়ন্ত্রণের কথা জানান।
হবিগঞ্জ জেলার সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ‘বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে কেউ আসলে তাৎক্ষনিক তাকে কোয়ারেন্টাইনে নেয়। তিনি বলেন, একটা বিষয় আমি এখানে পরিস্কার বলে দিতে চাই যাতে কেউ এটা আমার আত্মীয় ইত্যাদি এসব কথা বলতে না পারে।
তিনি আরও বলেন, যারা নিজেদের পরিস্থিতির জন্য খাবার হাত পেতে নিতে না পারবে স্থানীয় জনপ্রতিনিধিদের তাদের প্রতিও খেয়াল রাখতে হবে। এছাড়াও, ১০ টাকা কেজি দরের চাল যথাক্রমে ইউনিয়ন পর্যন্ত চালু করা হবে।’
পেপারস লাইফ/খবর/জাতীয়

