ওমরাহ্‌ পালন করতে সাইকেল চালিয়ে মক্কায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

৩ হাজার ২৮৩ কিলোমিটার (২০৪০ মাইল) পথ পাড়ি দিয়ে পবিত্র নগরী মক্কায় হাজির হয়েছেন সারা হাবা। সাইকেল চালিয়ে এ পথ পাড়ি দিয়েছেন তিনি।

ওমরাহ্‌ পালনের উদ্দেশ্যে আফ্রিকান দেশ তিউনিশিয়া থেকে সাইকেল চালিয়ে ৫৩ দিন পর মক্কায় পৌঁছেছেন তিনি। পথে মিশর ও সুদানের মরুভূমি পাড়ি দিতে হয়েছে তাকে।

এত কম সময় লাগতে তা নাকি ভাবতে পারেননি। শেষ পর্যন্ত মক্কায় পৌঁছাতে পেরে খুশি তিনি।

‘সাইক্লিং টু মক্কা’ নামক হ্যাশট্যাগ ব্যবহার করে সারা যাত্রার সব তথ্য ও তার অবস্থান বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। তিনি তার সাইকেলের নাম রেখেছেন মেরজুগা, যার অর্থ দোয়া ও অনুগ্রহ।

পবিত্র কাবায় পৌঁছে ইনস্টাগ্রামে সারা হাবা লিখেছেন, আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশে এ যাত্রা শুরু করি। এজন্য সময় নষ্ট না করতে একটি মুহূর্তের জন্যও থামিনি আমি। আমার ইচ্ছা শক্তিই আমার শরীরকে টেনে নিয়েছে। এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারব ভাবতেও পারিনি। আমার এ কষ্ট আল্লাহ কবুল করুন এ কামনা করি।

সারা জানিয়েছেন, প্রতিদিন টানা ১০ থেকে ১২ ঘণ্টা করে সাইকেল চালিয়েছেন তিনি। রাস্তায় আমাকে অনেক মানুষ খাবার ও পানি দিয়ে এবং নানা সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন। মরুভূমি পার হওয়ার সময় তার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল। নিজেই  সাইকেলটি ঠিক করে ভ্রমণ সম্পন্ন করেছেন।