বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মাস্কসহ ভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরণের। দোকানে বেশি টাকা মিলছে না মাস্ক। বর্তমান পরিস্থিতিতে তাই ভক্তদের মাস্ক তৈরিটা শিখিয়ে দিলেন সানি লিওন।
তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে বৃহস্পতিবার এমনই কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সানি লিওনি এ দিন ইনস্টায় পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে’। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বাতলেছেন তিনি।

ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভাল করে ঢেকে নিয়েছেন। এগুলির সঙ্গে খেলার ছলে তাঁকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে। সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছ’ লাখ লাইক পেয়েছে।
সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে নেটাগরিকই তাঁর এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন। তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি বা সানিও এ বিষয়ে কোন তথ্য দেননি।


