স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের শরীরে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গতকাল শনিবার স্পেন সরকারের এক বিবৃতিতে একথা জানায়।
প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুজনেই লা মনক্লোয়ায় (মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছেন এবং স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে চলছেন বলে জানানো হয় ওই বিবৃতিতে।
এদিকে ইতালির পর স্পেনই নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে। শনিবার এক দিনেই প্রায় ১৮০০ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যাদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।
সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে দেড় শতাধিক মানুষের।
এই পরিস্থিতিতে দেশে করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

