করোনাভাইরাস: এক দিনেই ১০৮ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চীনে ছড়িয়ে পরা করোনাভাইরাসে গত সোমবার একদিনেই মারা গেছেন ১০৮ জন; তাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, সোমবার একদিনেই এ ভাইরাসে মারা গেছেন ১০৮ জন; তাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। তবে এ ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে। কিছু এলাকায় চলাফেরায় কড়াকড়ি শিথিল করায় আতঙ্ক নিয়েই বিভিন্ন দপ্তর ও কারখানায় কাজে ফিরতে শুরু করেছে মানুষ।

তবে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৯৯৬ জন ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হয় ফ্লু বা নিউমোনিয়ার মত। কিন্তু বয়স্ক এবং অন্য অসুস্থতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ সংক্রামক রোগ হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এর কোনো প্রতিষেধকও মানুষের জানা নেই।

বিভিন্ন দেশে মানুষ থেকে মানুষে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর আসতে থাকায় গত ৩০ জানুয়ারি এ ভাইরাস নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।