এবার আরেক দৃষ্টান্ত তৈরি করল মার্কিন এক যুবক। যিনি সদ্য করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। জানা যায়, ক্যালিফোর্নিয়ার ওই যুবক কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে ফিরে এসে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতার জন্য নিজের প্লাজমা অন্যদের দান করেছেন।
এর আগে ৬ই মার্চ জেসন গার্সিয়া নামের ওই মার্কিন যুবক তার শরীরে জ্বর এবং হালকা কাশি অনুভব করেন। ক্যালিফোর্নিয়ার এয়ারস্পেস ইঞ্জিনিয়ার এই যুবক এতটা ভাবেননি। এই জ্বরকে হালকা ভাবেই নিয়েছিলেন। কিন্তু এরপর তিনি কাজের সময় লক্ষ্য করলেন যে কাশি নিয়ে মাথাব্যথা শুরু হয়েছে।
এরপরেই একদিনের মাথায় দ্রুত জ্বরে ও শরীরে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর গার্সিয়া তার শরীরের এই লক্ষণের উপর ভিত্তি করে পরীক্ষা করান এবং তিনি তার শরীরে করোনা আক্রান্তের খবর নিশ্চিত হন।
এরপর গার্সিয়াকে আইসোলেশনে রাখা হয়। এসময় তিনি বাড়িতে একাকী সময় কাটিয়েছেন। এমনকি তার স্ত্রী এবং তাদের ১১ মাস বয়সী কন্যা থেকেও দূরে ছিলেন।
এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হতে শুরু করেন।
গার্সিয়া জানান, আমি নিরাপদ থাকার জন্য অধিক যত্নবান হয়েছিলাম নিজের প্রতি যার ফলশ্রুতিতে আমি করোনাভাইরাসকে মোকাবেলা করতে সমর্থ হয়েছি। তিনি বলেন, এখন থেকে আমি আক্রান্তদের জন্য আমার নিজের প্লাজমা দান করব তাদের সুস্থতার জন্য।
সূত্র: সিএনএন

