অস্ট্রিয়ার আল্পস পর্বতের পাদদেশে অবস্থিত এই ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নামে অস্বস্তিতে আছে গ্রামবাসী। করোনা ভাইরাসের প্রভাবে তাদের সুন্দর, ছোট্ট গ্রামটি যে অস্বস্তির জন্ম দিচ্ছে।
কেননা, সেই গ্রামটির নামও যে করোনা। সেন্ট করোনা। ভিয়েনা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অস্ট্রিয়ার এই গ্রামের উপার্জনের মূল পথই হল পর্যটন।
গ্রামে মাত্র ৪০০ পরিবারের বাস। গ্রামের পর্যটন শিল্পের ম্যাসকট একটি পিঁপড়া। তার নামও করোনা। ম্যাসকটের ছবি ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন তথ্যে প্রদর্শিত হয়। দেশ-বিদেশ থেকে সারা বছরই পর্যটকেরা এই গ্রামে এসে হাজির হন।
গ্রামের নাম পরিবর্তনের কথাও ভাবছেন মেয়র মাইকেল গ্রুবের। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, “পর্যটকদের স্বাগত জানানোর জন্য আমাদের এবার হয়তো ম্যাসকটের নাম বদলে ফেলতে হবে।” কেন? করোনাভাইরাসের অভিশাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত তার।
অস্ট্রিয়ায় এখনও পর্যন্ত ৪ হাজার আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ২১ জনের। করোনা মোকাবেলায় ইতোমধ্যে সেনাবাহিনীকেও নামাতে হয়েছে সে দেশে। খাদ্যের যোগান, ওষুধপত্রের ব্যবস্থা সমস্ত সামলাচ্ছে সেনারা।
পেপারস লাইফ/আন্তর্জাতিক ডেস্ক

