দেশে চলমান করোনা সংক্রমণের কারণে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু কার্যত অচল করে দেয়া হয়েছে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। এমতাবস্থায় করোনা যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গরীব মানুষদের জন্য।
যার ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও। বর্তমান পরিস্থিতিতে এখানে বসবাস করা নিম্ন আয়ের মানুষজন পড়েছে ভীষণ বিপদে।
এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর আদাবর থানা এলাকায় ১০০ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভি রহমান জুয়েল সম্পূর্ণ নিজ উদ্যোগে ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি রাত দিন পরিশ্রমের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষদের পাশে তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
সেইসাথে আওয়ামীলীগের এই নেতা জানান, করোনা সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত আমি অসহায় মানুষদের পাশে আছি।
জুয়েল আরও জানান, এভাবেই তিনি গরিব দুঃখীর পাশে সবসময় থাকতে চান। তিনি বলেন, সবাইকে একটা কথাই বলতে চাই । যে যেখান থেকেই পারেন তার সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখীদের পাশে দাঁড়াবেন।
উল্লেখ্য, দেশে নতুন করে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৪১ জন আক্রান্ত হয়েছে। সেইসাথে নতুন মৃতের সংখ্যা ৫ এবং মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ১৬৪ জন শনাক্ত হয়েছে।

