দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন পুলিশ।
রোববার (৩ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সারাদেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮৫৪ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
সদর দফতর সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন।
আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।
সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

