করোনাভাইরাসের মহামারিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাড়ছে আতঙ্ক। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন করা হয়েছে। থমকে গেছে জনজীবন।
চলমান আতঙ্ক করোনাভাইরাসের গতিবিধি লক্ষ্য করার জন্য আইফোন ও এন্ড্রয়েডে নতুন ফিচার আনতে যাচ্ছে অ্যাপল ও গুগল।
জানা যায়, এমন একটি সফটওয়ার বানাতে যাচ্ছে যা স্মার্টফোনের মাধ্যমে মানুষকে জানাবে যে সে করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিল কিনা।
নতুন এই ফিচার করোনাভাইরাস রয়েছে এমন কারো কাছে গেলেই ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।
গুগল ও অ্যাপলের পক্ষ থেকে জানা যায়, কয়েক মাসের মধ্যেই তারা এমন একটি টুল বা যন্ত্র বাজারে ছাড়বে যা লক্ষ লক্ষ আইফোন এবং এন্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে ঢুকে কাজ শুরু করবে। ফলে ব্যবহারকারীরা স্মার্টফোন লগইন করে ‘কন্ট্র্যাক্ট ট্রেসিং’ অ্যাপসটি চালু করতে পারবেন।

