এবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএনের খবরে জানা যায়, সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুই রিপাবলিকান সদস্য কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। এর ফলে ডগ কলিন্স এবং ম্যাট গেইটস নামের ওই দুই সদস্য নিজেরাই কোয়ারেণ্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন।
সেইসাথে তারা আরও উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই ঘটনার পর তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন। এরই ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হতে পারেন।
এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে এবং তারা কয়েকবার হাতও মিলিয়েছেন। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন। এর ফলে এই দুইজন আক্রান্ত হয়ে থাকলে ট্রাম্পের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স-টুয়েন্টিফোর।

