করোনায় আক্রান্ত নন পদ্মা সেতুতে কর্মরত চীনা শ্রমিকরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনা শ্রমিকদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি বলেন পদ্মা সেতুর প্রকল্পে কর্মরত ৭১৩ জন শ্রমিকের মধ্যে ৩৩২ জন নিজ দেশে নববর্ষ পালনের জন্য গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতার কারণে তারা সেখানে আটকা পড়েছেন। এখন পর্যন্ত তারা কাজে না ফিরলেও তাদের কেউই করোনা আক্রান্ত হননি।

এসময় চীনা কর্মীরা শিগগির কাজে না ফিরতে পারলে পদ্মা সেতুর কাজের গতি কমবে বলেও জানান আব্দুল কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনারাও বিকল্প উপায় খুঁজছে যেন পদ্মা সেতুর কাজের গতি কমে না যায়। যেমন, স্থানীয়দের বেশি করে কাজে যুক্ত করা বা অন্য দেশ থেকে কর্মী এনে কাজ করানো যায় কিনা সেটাও চীনারা চিন্তাভাবনা করছেন।

তিনি আরও বলেন, ৩৩২ জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। এখানে যে চীনা কর্মীরা আছেন তারাই বিভিন্ন মাধ্যমে নিয়মিত যোগাযোগ করছেন।

পদ্মা সেতু প্রকল্পের এই কর্মকর্তা আরও জানান, সবকিছু ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারি বসছে পদ্মা সেতুর ২৫ তম স্প্যান। ৫-ই আইডি নম্বরের স্প্যান পিয়ার-২৯ এবং ৩০ এর ওপর স্থাপন করা হবে। উল্লেখ্য যে সেতুর বাকি ১০, ১১, ২৬ এবং ২৭ এই চারটি পিয়ারের কাজ শেষ পর্যায়ে।