করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালাল সাইফুর রহমান নামের এক পরিচালকের মৃত্যু হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের ওই পরিচালক।

এ প্রসঙ্গে কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে ২৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। আলীমুজ্জামান আরও বলেন, সাতদিন আগে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে করোনা পজেটিভ আসে।

আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, মৃত ওই কর্মকর্তা প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১ সপ্তাহ ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পেপার’স লাইফ/খবর/রাজধানী