দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও মৃত্যু হয়েছে ৭ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জন। সেইসাথে ৩১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে।
এছাড়াও দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন আরও ৯ জন, এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ্য ৭৫ জন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
উল্লেখ্য, শনিবার (১৮ এপ্রিল) বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫৪ হাজারের বেশি। সুস্থ হয়েছেন প্রায় ৬ লাখ।
ওয়ার্ল্ড ও মিটার্সের দেয়া তথ্য অনুযায়ী বিশ্বে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ সাতাশ হাজারের বেশি। এর মধ্যে ১৪ লাখ ৭০ হাজারের মৃদু সংক্রমণ আর বাকি প্রায় ৬০ হাজারের অবস্থা গুরুতর।

