দেশে করোনা সংক্রমণে এবার প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য টিএসআই মোঃ শরীফুল ইসলাম (৫৫)। তিনি খুলনা রেঞ্জের ঝিনাইদহ সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহটি মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা রেঞ্জের টিএসআই মোঃ শরীফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

