করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৬৫৪



বিশ্বের এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় কিছুতেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ১৪ হাজার ৬৫৪ জন। আর আক্রান্তের পরিমাণ ৩ লাখ ৩৭ হাজার ৫২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৮৮৪ জন।

চীনে প্রথম পাওয়া যাওয়া ভাইরাসটি বিশ্বের প্রায় ১৯৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের ৭৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন চীনের বাইরের। আর গত সপ্তাহে যতজন নতুন করে আক্রান্ত হয়েছে তার ৯৯ দশমিক ৯ শতাংশই চীনের বাইরের।

রোববার (২২ মার্চ) কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৮১ জন। আর মারা গেছে ১ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতেই। এদিন দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৬৫১ জন।

যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৬ এবং মারা গেছে ৪১৯ জন। স্পেনে করেনাাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৭৬৮ এবং মারা গেছে ১ হাজার ৭৭২ জন। জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৮৭৩ এবং মৃত্যু ৯৪। ইরানে আক্রান্তের সংখ্যা ২১৬৩৮ এবং মারা ১৬৮৫ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১৬০১৮ এবং মৃত্যু ৬৭৪।দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮৯৬১ এবং মারা গেছে ১১১ জন।সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪৭৪ এবং মারা গেছে ৯৮ জন। অপরদিকে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৬৮৪ এবং মারা গেছে ২৮১ জন । নেদারল্যান্ডে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২০৪ এবং মৃত্যু ১৭৯।

কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪৭০ এবং প্রাণহানি ঘটেছে ২০ জনের। পাকিস্তানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭৬ এবং মারা গেছে ৫ জন। সৌদি আরবে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১১, কাতারে ৪৯৪, সিঙ্গাপুরে আক্রান্ত ৪৫৫ এবং মারা গেছে ২ জন, ভারতে আক্রান্ত ৩৯৬ জন এবং মারা গেছে ৭ জন।

অপরদিকে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ এবং মারা গেছে ৩ জন। এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫ জন।

এদিকে গতকাল রোববার চেক রিপাবলিক, রোমানিয়া, কলোম্বিয়া, উত্তর মেসিডোনিয়া, আন্ডোরা গুয়াডেলোপে, আফগানিস্তান ও গুয়ামে সর্বপ্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে।