বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে এবার মৃত্যু হারের দিক দিয়ে ইউরোপের দেশ ইতালিকে ছাড়িয়ে গেল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন এবং মারা গেছেন ২৯৪ জন।
সেইসাথে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৬,৬৫৬ জনে। সুস্থ হয়েছেন ১,১৪,০৭২ জন। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক দিয়ে এটাই রেকর্ড। এমনটাই বলছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের সংখ্যায় চীনের পর ইতালিকেও পেছনে ফেলে দিয়ে ষষ্ঠ স্থানে চলে এল ভারত। যদিও ইতালিতে এখনও পর্যন্ত আক্রান্ত ২,৩৪,৫৩১ জন।
এদিকে শুক্রবারের তুলনায় দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার খানিকটা কমেছে। শুক্রবার এই হার ছিল ৪৮.২৭ শতাংশ। শনিবার তা হয়েছে ৪৮.২০ শতাংশ।
করোনায় এখনও পর্য্ন্ত আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের।
সুত্র: টাইমস অফ ইন্ডিয়া।

