করোনায় মৃত্যু ছড়াল ৩ লাখ ২৫ হাজার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মারণঘাতী কোভিড-১৯ মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জনে। এই ভাইরাসে প্রাণহানি ঘটছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জনের। বুধবার (২০) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এখন পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৪৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ। আর চিকিৎসাধীন রয়েছেন ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৪৫ হাজার ৪২৫ জনের অবস্থা গুরুতর।

আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮০ জন। মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন।

তালিকায় এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া, স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ইরান। এই দেশগুলোতে শনাক্তকৃত রোগীর সংখ্যা লাখের উপর। এছাড়া প্রতিবেশী দেশ ভারতেও শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২৫১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এই পর্যন্ত ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।