করোনায় সবচেয়ে কম বয়সী শিশুর মৃত্যু



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক শিশুর মৃত্যু হয়েছে।জানা যায়, শিশুটির বয়স এক বছরেরও কম।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর-এর এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। শিশুটি কোথায় এবং কিভাবে আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা নে গেলেও, শিশুটির মৃত্যুর বিষয়টি জানিয়েছে ইলিনইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, এর আগে এতো কম বয়সী শিশু করোনায় মারা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইলিনইস রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান এনগজি ইজাইক বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে আমাদের যা যা করণীয় আছে, আমাদের উচিৎ তার সবগুলো করা। তারপরেও আমাদের সম্প্রদায়ের মানুষকে রক্ষা করা দরকার।