করোনা আক্রান্তে ইরানে ৫০ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চীন থেকে সৃষ্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকটি দেশে এখন পর্যন্ত অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এবার এই ভাইরাসে নাকাল ইরান। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের শহর কোমেই ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইলনা।

ইলনার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট, এবিসি নিউজ ও আল-আরাবিয়া সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কোম শহরে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কোম শহরের এক সরকারি কর্মকর্তা আহমাদ আমিরিয়াবাদি ফারাহানি জানান, শহরটিতে ২৫০ নাগরিককে কোয়ারেনটাইন ব্যবস্থায় রাখা হয়েছে। সেইসাথে ইরানে করোনার প্রভাব ঠেকাতে বেশ কয়েকটি প্রদেশের স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, চীন সফরকারী কোমের অধিবাসী একজন ইরানি ব্যবসায়ীর মাধ্যমে এ ভাইরাসটি ইরানে ছড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে। এছাড়াও, করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যুর এবং ৬৪ জনের আক্রান্ত হওয়ার কথা বলেছে তারা।