করোনা আক্রান্তে ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের ৩ জনই ঢাকার



দেশে নতুন করে একদিনেই ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সেইসাথে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে মারা গেছেন আরও ৬ জন। মৃত ৬ জনের মধ্যে ৩ জনই ঢাকার। এছাড়া বাকি দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। এদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়াও মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এরআগে গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।

পেপার’স লাইফ/খবর/করোনা