করোনা আতঙ্কে মাস্ক পড়ে চুমু!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনার ভয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতোমধ্যেই ৩২ দেশে ছড়িয়েছে মরণঘাতী এ ভাইরাস, যেখানে মৃতের সংখ্যা দুই হাজারেরও বেশি।

এমন অবস্থায় ফিলিপিন্সে মাস্ক পরেই সম্পন্ন হল গণবিবাহ। কোস্টাল সিটি বাকোলোড আয়োজিত এই গণবিবাহে ২২০ জন দম্পতি শুরু করল নিজেদের জীবনের নতুন পথ চলা।

যারা এ গণবিবাহে অংশগ্রহণ করেন তাদের সবারই নিজের স্বাস্থ্য রিপোর্ট জমা দিতে হয়েছে। পাশাপাশি জমা রাখতে হয়েছে বিগত ১৪ দিন তারা কোথায় ঘুরতে গিয়েছিলেন সেই সংক্রান্ত নথিও।

ফিলিপিন্সের গণবিবাহের আসর সেজেছিল সাদা গাউন, সাদা শার্ট ও নীল মাস্কে। একই সঙ্গে ২২০ জন দম্পতি চুমু খেলেন মাস্ক পরেই।