করোনা উপসর্গ নিয়ে সহকারী অধ‌্যাপ‌কের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম (৪৬) নামে এক সহকারী অধ্যাপকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় রংপুর মে‌ডি‌কেল ক‌লে‌জে আই‌সো‌লেশ‌নে থাকা অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: নুর বখত এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

নিহত র‌ফিকুল ইসলাম কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ‌্যাপক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। তার বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায়।

অধ্যক্ষ মো: নুর বখত জানান, স‌র্দি-জ্বর, কা‌শি ও পাতলা পায়খানা সহ করোনা উপসর্গ নিয়ে ঈদুল ফিত‌রের দিন (২৫ মে) তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল আসার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনকন্যা রেখে গেছেন।

অধ‌্যক্ষ আরও জানান, র‌ফিকুল ইসলাম রমজা‌নের শেষ দি‌কে মস‌জি‌দে এহ‌তেকা‌ফে ছি‌লেন। সাতাশ রমজান তি‌নি অসুস্থ হ‌লে বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সেন। প‌রে তার অবস্থার অবন‌তি হ‌লে ঈ‌দের দিন তা‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তার সা‌থে থাকা তার স্ত্রী ও শ‌্যালকও ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছেন ব‌লে জানান অধ‌্যক্ষ।

ক‌রোনা উপসর্গ নি‌য়ে মারা যাওয়ায় বৃহস্প‌তিবার রা‌তে স্বাস্থ‌্য অধিদপ্ত‌রের গাইড লাইন অনুযায়ী র‌ফিকুল ইসলাম‌কে দাফন করা হ‌য়ে‌ছে ব‌লে আ‌লিয়া মাদ্রাসা সূ‌ত্রে জানা গে‌ছে।

পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার