মহামারী করোনাভাইরাস মানুষের মাঝে দিন দিন আরও ভয়ানক এক নাম হয়ে উঠছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে প্রায় ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। সেইসাথে ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে এ ভাইরাসে।
করোনা ঠেকাতে এবার দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটিতে সোমবার (১৬ মার্চ) ১৩৮ জনসহ ৫৬৬ জন করোনা আক্রান্ত হয়েছে।
এদিকে সোমবার (১৬ মার্চ) দেশটির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ‘১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সব ধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করেছে সরকার।’
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
সবমিলিয়ে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন।

