অবশেষে বলিউডের ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুরের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
পঞ্চমবার পর্যন্ত পজিটিভ আসার পর আবারো তার পরীক্ষা হয়। সেই রিপোর্টও নেগেটিভ এসেছে। যদিও এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।
ভারতের লখনউয়ের যে সরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন সেখান থেকে জানানো হয়েছে কনিকার দ্বিতীয় বার পরীক্ষা করা হবে। তখন নেগেটিভ এলে তবেই ছাড়া হবে তাকে।
গত ২০ মার্চ থেকে হাসপাতালে ভর্তি কনিকা। প্রথমবার পরীক্ষার পর তার পরিবারের লোক রিপোর্ট মানতে চাননি। ফলে দ্বিতীয় বার তার করোনা পরীক্ষা হয়। সেবারেও পজিটিভ আসায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভরতি করা হয়। এখনও পর্যন্ত পাঁচবার তার করোনা পরীক্ষা করা হয়ে গিয়েছে।
এর আগে দেশে ফিরলেও মাত্র ৪ দিন থেকে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ডাক্তারের পরামর্শমতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে বলে জানান তিনি। তিনি ও তার পরিবার পুরোপুরি ভাবে কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন কনিকা।
ডাক্তারের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনাভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ৪১ বছরের এই বেবি ডল-খ্যাত গায়িকা।
পেপার’স লাইফ/ নিউজ/বিনোদন

