করোনা নিয়ন্ত্রণে কাজ করছে আওয়ামী লীগ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ইতোমধ্যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৩ মার্চ) ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের হাতে লিফলেট তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, অ্যাডভোকেট আফজাল হোসেন, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, উত্তরের সভাপতি বজলুর রহমান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কৃষক লীগের সভাপতি সমির চন্দ চন্দ্র প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। এছাড়াও, সারাদেশেই আওয়ামী লীগের করোনা নিয়ে সচেতনমূলক এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।’

এ সময় তিনি বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে দেশবাসীকে সচেতন করছেন।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। ইতালি ফেরত দুই জনসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারা এখন সুস্থ। বিশ্বের প্রায় একশটির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে।’