করোনা নিয়ে যে কারণে ব্রিফিং করবে না আইইডিসিআর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এখন থেকে দেশে চলমান করোনা সংকট নিয়ে আর কোন সংবাদ সম্মেলন করবে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনা ভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)। বলে জানিয়েছেন
আইইডিসিআরের এক উর্ধ্বতন কর্মকর্তা।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে শুরু থেকেই আইইডিসিআর ব্রিফিং করলেও হঠাৎ করেই এমন সিদ্ধান্তের কারণও জানাননি এই কর্মকর্তা।

আজ বুধবার (১ এপ্রিল) ওই কর্মকর্তা জানান, এখন থেকে আমরা আর ব্রিফিং করব না। করোনা ভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এবং শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়