করোনা পরীক্ষার অনুমতি পেল ১৩ বেসরকারি প্রতিষ্ঠান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে ১৩টি বেসরকারি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। এরমধ্য রাজধানী ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে একটি করে প্রতিষ্ঠান।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো হলো: এভার কেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশে লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল এবং কেয়ার মেডিকেল কলেজ।

রাজধানী ঢাকার বাইরের প্রতিষ্ঠান দুটি হচ্ছে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্রগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ( পিটিই) লিমিটেড।

উল্লেখ্য, বর্তমানে দেশে ঢাকা ও ঢাকার বাইরে ৪২টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।